দৈনিক সংবাদ দিগন্ত

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে’ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।রোববার বিকেল ৫টায় রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি গুলশান-২ সার্কেল প্রদক্ষিণ করে শেষ হয়।বিক্ষোভ মিছিলে ঢাকায় অবস্থিত প্রায় ৪৫ থেকে ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা। 

আরও পড়ুন,গুম-খুনের বিচার চেয়ে মাঠে ১১ দল, আজ বিজয়নগরে সমাবেশ

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে সোচ্চার থাকার আহ্বান জানান।ছাত্রদলের নেতারা আরও বলেন, অতীতের স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংগঠনটি ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

বিষয় : সংগঠন ছাত্রদল বিক্ষোভ সমাবেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে’ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।রোববার বিকেল ৫টায় রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি গুলশান-২ সার্কেল প্রদক্ষিণ করে শেষ হয়।বিক্ষোভ মিছিলে ঢাকায় অবস্থিত প্রায় ৪৫ থেকে ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা। 

আরও পড়ুন,গুম-খুনের বিচার চেয়ে মাঠে ১১ দল, আজ বিজয়নগরে সমাবেশ

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে সোচ্চার থাকার আহ্বান জানান।ছাত্রদলের নেতারা আরও বলেন, অতীতের স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংগঠনটি ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x