দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

গুম-খুনের বিচার চেয়ে মাঠে ১১ দল, আজ বিজয়নগরে সমাবেশ

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম-খুনের বিচার দাবিতে আজ রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত এ সমাবেশে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।তিনি অভিযোগ করেন, দেশে এখনো বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত রয়েছে এবং জুলাইয়ের গণহত্যার বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে। তার ভাষ্য, বিচার প্রক্রিয়ায় শিথিলতার কারণেই ‘ফ্যাসিবাদের পুনরুত্থানের’ আশঙ্কা তৈরি হয়েছে।

আরও  পড়ুন, গুম-খুনের বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির

হামিদুর রহমান আযাদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ হলে ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।সংবাদ সম্মেলনে আরও ঘোষণা দেওয়া হয়, আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১-দলীয় ঐক্য। ওই কর্মসূচিতে গুম-খুনের বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানানো হবে।১১ দলের নেতারা দেশবাসীকে নৃশংসতা, অন্যায় এবং বিচারহীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিষয় : সমাবেশ গুম-খুন মাঠে ১১ দল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

গুম-খুনের বিচার চেয়ে মাঠে ১১ দল, আজ বিজয়নগরে সমাবেশ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম-খুনের বিচার দাবিতে আজ রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত এ সমাবেশে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।তিনি অভিযোগ করেন, দেশে এখনো বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত রয়েছে এবং জুলাইয়ের গণহত্যার বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে। তার ভাষ্য, বিচার প্রক্রিয়ায় শিথিলতার কারণেই ‘ফ্যাসিবাদের পুনরুত্থানের’ আশঙ্কা তৈরি হয়েছে।

আরও  পড়ুন, গুম-খুনের বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির

হামিদুর রহমান আযাদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ হলে ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।সংবাদ সম্মেলনে আরও ঘোষণা দেওয়া হয়, আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১-দলীয় ঐক্য। ওই কর্মসূচিতে গুম-খুনের বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানানো হবে।১১ দলের নেতারা দেশবাসীকে নৃশংসতা, অন্যায় এবং বিচারহীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত