দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

‘মারলে সেটাই আমার কামাই’ হবিগঞ্জে যেতে গিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ

হবিগঞ্জে হামলার ঘটনায় মামলা করতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে অনড় অবস্থান নিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।বুধবার বিকেলে বাহুবল উপজেলার রশিদপুর এলাকায় পুলিশ তাদের গাড়িবহর আটকে দিলে তিনি বলেন, ‘আমরা একটি গাড়ি নিয়ে পাঁচজন শুধু হবিগঞ্জে যাব। হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না। আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে, তবে আমি ধরে নেব এটি আমার কামাই।’প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ডা. মাহমুদা মিতুসহ কয়েকজন মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন, বাউফলে পরকীয়ার অভিযোগে গণপিটুনির শিকার জামায়াত নেতা 

 প্রথমে শ্রীমঙ্গলের মুছাই এলাকায় এবং পরে বাহুবলের রশিদপুর এলাকায় তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। দুই দফাতেই পুলিশ ও এনসিপি নেতাদের মধ্যে ধস্তাধস্তি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে।হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, তাদের নিরাপত্তার স্বার্থে হবিগঞ্জে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ অন্তত ২০ জন আহত হন। ঘটনার পর জেলায় ১৪৪ ধারা জারি এবং তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিষয় : হাসনাত আব্দুল্লাহ হবিগঞ্জে হামলা পুলিশের বাধা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

‘মারলে সেটাই আমার কামাই’ হবিগঞ্জে যেতে গিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জে হামলার ঘটনায় মামলা করতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে অনড় অবস্থান নিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।বুধবার বিকেলে বাহুবল উপজেলার রশিদপুর এলাকায় পুলিশ তাদের গাড়িবহর আটকে দিলে তিনি বলেন, ‘আমরা একটি গাড়ি নিয়ে পাঁচজন শুধু হবিগঞ্জে যাব। হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না। আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে, তবে আমি ধরে নেব এটি আমার কামাই।’প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ডা. মাহমুদা মিতুসহ কয়েকজন মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন, বাউফলে পরকীয়ার অভিযোগে গণপিটুনির শিকার জামায়াত নেতা 

 প্রথমে শ্রীমঙ্গলের মুছাই এলাকায় এবং পরে বাহুবলের রশিদপুর এলাকায় তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। দুই দফাতেই পুলিশ ও এনসিপি নেতাদের মধ্যে ধস্তাধস্তি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে।হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, তাদের নিরাপত্তার স্বার্থে হবিগঞ্জে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ অন্তত ২০ জন আহত হন। ঘটনার পর জেলায় ১৪৪ ধারা জারি এবং তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত