দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

এনসিপির মুখপাত্রের নামে ভাইরাল মন্তব্যটি মিথ্যা : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সম্প্রতি অনলাইনে প্রচারিত হয়েছে যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব।”তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই মন্তব্যটি মুখপাত্রের করা নয়। মূলত একটি সার্কাজম বা ব্যাঙ্গাত্মক ফেসবুক পেজ থেকে সূত্রপাত হওয়া পোস্টটি পরবর্তীতে অনলাইনে প্রচারিত হয়েছে।

আরো পড়ুন , বিরোধীদলীয় নেতা আহ্বান জানালেন যৌক্তিক সংবিধান সংস্কার কমিটি গঠনের

পর্যবেক্ষণে দেখা যায়, ওই দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র নেই। আসিফ মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে এই মন্তব্যের কোনো চিহ্ন পাওয়া যায়নি। দাবির মূল সূত্রপাত পাওয়া গেছে ‘নিউজ টাইম টিভি’ নামে একটি ফেসবুক পেজ থেকে, যা নিজেই স্যাটায়ার/প্যারোডি পেজ হিসেবে বর্ণিত। এছাড়া পেজে অন্যান্য ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক পোস্টও দেখা যায়।ফলস্বরূপ নিশ্চিত হওয়া যায় যে, ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া করেননি।

বিষয় : এনসিপি সূত্রপাত নাগরিক পার্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

এনসিপির মুখপাত্রের নামে ভাইরাল মন্তব্যটি মিথ্যা : আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্প্রতি অনলাইনে প্রচারিত হয়েছে যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব।”তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই মন্তব্যটি মুখপাত্রের করা নয়। মূলত একটি সার্কাজম বা ব্যাঙ্গাত্মক ফেসবুক পেজ থেকে সূত্রপাত হওয়া পোস্টটি পরবর্তীতে অনলাইনে প্রচারিত হয়েছে।

আরো পড়ুন , বিরোধীদলীয় নেতা আহ্বান জানালেন যৌক্তিক সংবিধান সংস্কার কমিটি গঠনের

পর্যবেক্ষণে দেখা যায়, ওই দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র নেই। আসিফ মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে এই মন্তব্যের কোনো চিহ্ন পাওয়া যায়নি। দাবির মূল সূত্রপাত পাওয়া গেছে ‘নিউজ টাইম টিভি’ নামে একটি ফেসবুক পেজ থেকে, যা নিজেই স্যাটায়ার/প্যারোডি পেজ হিসেবে বর্ণিত। এছাড়া পেজে অন্যান্য ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক পোস্টও দেখা যায়।ফলস্বরূপ নিশ্চিত হওয়া যায় যে, ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া করেননি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত