পিরোজপুরের নেছারাবাদ বা স্বরূপকাঠির ঐতিহ্যবাহী মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে বন্দরের একটি সার ও কীটনাশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে মসজিদের মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়।আরও পড়ুন , মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ছেলেখবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নেছারাবাদ ও বানারীপাড়া ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও পুলিশের সহায়তায় প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনে সার, কীটনাশক, মুদি, হার্ডওয়্যার, ক্রোকারিজ, রশি-সুতা ও চা দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। একটি দোতলা ভবনও ব্যাপকভাবে পুড়ে গেছে।অগ্নিকাণ্ডে এক ফায়ার কর্মীসহ চারজন আহত হয়েছেন।নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়া হবে।আরও পড়ুন , একদিনে দুই লাশ উদ্ধার রূপগঞ্জে, অজ্ঞাত নারীর পরিচয় মেলেনি