দৈনিক সংবাদ দিগন্ত

‘মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা আছে?’ রাশেদ খাঁনের প্রশ্ন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে দেওয়া বক্তব্যের সমালোচনা করেন।মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য দেন রাশেদ খাঁন।তিনি বলেন, একজন বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিত্ব পাওয়ার যোগ্য নন, অথচ রাষ্ট্রপতি হওয়ার কথা বলা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর সেই ধরনের মন্তব্য করার যোগ্যতা আছে কি না।

আরও  পড়ুন, প্রধান বিরোধী দল হওয়ার পরই বিতর্কে জামায়াত সামনে তিন চ্যালেঞ্জ

রাশেদ খাঁন আরও বলেন, ফালতু কথাবার্তা, ভণ্ডামি ও নোংরামির রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করতে হবে এবং বিভাজনের পরিবর্তে ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিক হতে হবে।তিনি বিরোধী দলের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, মিথ্যাচার ও প্রপাগান্ডার রাজনীতি পরিহার করা উচিত।একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রধানমন্ত্রীর জনসম্পৃক্ততা এবং সরকারি ব্যয় সাশ্রয়ের পদক্ষেপের প্রশংসা করেন।রাশেদ খাঁনের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

বিষয় : মির্জা ফখরুল জুতা টানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

‘মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা আছে?’ রাশেদ খাঁনের প্রশ্ন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে দেওয়া বক্তব্যের সমালোচনা করেন।মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য দেন রাশেদ খাঁন।তিনি বলেন, একজন বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিত্ব পাওয়ার যোগ্য নন, অথচ রাষ্ট্রপতি হওয়ার কথা বলা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর সেই ধরনের মন্তব্য করার যোগ্যতা আছে কি না।

আরও  পড়ুন, প্রধান বিরোধী দল হওয়ার পরই বিতর্কে জামায়াত সামনে তিন চ্যালেঞ্জ

রাশেদ খাঁন আরও বলেন, ফালতু কথাবার্তা, ভণ্ডামি ও নোংরামির রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করতে হবে এবং বিভাজনের পরিবর্তে ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিক হতে হবে।তিনি বিরোধী দলের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, মিথ্যাচার ও প্রপাগান্ডার রাজনীতি পরিহার করা উচিত।একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রধানমন্ত্রীর জনসম্পৃক্ততা এবং সরকারি ব্যয় সাশ্রয়ের পদক্ষেপের প্রশংসা করেন।রাশেদ খাঁনের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত