দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

জনপ্রশাসনের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী আব্দুল বারী

​জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারীকে অতিরিক্ত হিসেবে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছে সরকার। বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব পুনর্বণ্টন সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন, স্বাধীনতার মাসে জাতীয় প্রতীকে আঘাত: চন্দনাইশে শহিদ মিনারে আগুন

​বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে এখন থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করতে হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। নতুন এই পুনর্বণ্টনের ফলে মোহাম্মদ আমিন উর রশিদ এখন থেকে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল থাকবেন। তাঁর ওপর থেকে খাদ্য মন্ত্রণালয়ের ভার কমিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারীর ওপর ন্যস্ত করা হয়েছে। 

আরও পড়ুন, পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট - ২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন মো. আব্দুল বারী। সরকার গঠনের পর তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এখন নতুন করে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় প্রশাসনের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা ও ব্যবস্থাপনায় তাঁর ভূমিকা আরও বৃদ্ধি পেল। জয়পুরহাটের এই কৃতি সন্তানের নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, তাঁর কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে এই বাড়তি দায়িত্ব অর্পণ করেছে।

বিষয় : প্রজ্ঞাপন জয়পুরহাট জনপ্রশাসন আব্দুল বারী খাদ্য মন্ত্রণালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জনপ্রশাসনের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

​জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারীকে অতিরিক্ত হিসেবে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছে সরকার। বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব পুনর্বণ্টন সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন, স্বাধীনতার মাসে জাতীয় প্রতীকে আঘাত: চন্দনাইশে শহিদ মিনারে আগুন

​বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে এখন থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করতে হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। নতুন এই পুনর্বণ্টনের ফলে মোহাম্মদ আমিন উর রশিদ এখন থেকে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল থাকবেন। তাঁর ওপর থেকে খাদ্য মন্ত্রণালয়ের ভার কমিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারীর ওপর ন্যস্ত করা হয়েছে। 

আরও পড়ুন, পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট - ২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন মো. আব্দুল বারী। সরকার গঠনের পর তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এখন নতুন করে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় প্রশাসনের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা ও ব্যবস্থাপনায় তাঁর ভূমিকা আরও বৃদ্ধি পেল। জয়পুরহাটের এই কৃতি সন্তানের নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, তাঁর কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে এই বাড়তি দায়িত্ব অর্পণ করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত