দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

স্বাধীনতার মাসে জাতীয় প্রতীকে আঘাত: চন্দনাইশে শহিদ মিনারে আগুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ ২০২৬, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তি বা দুর্বৃত্তরা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে আগুন দেয়। এতে শহীদ মিনারের পাদদেশের একটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয়ের দপ্তরি লুৎফুর বারী বিদ্যালয়ে এসে শহীদ মিনারের পাদদেশের একপাশ পুড়ে যাওয়ার বিষয়টি দেখতে পান। এছাড়া মহান ভাষা আন্দোলন-এর স্মৃতিবিজড়িত এই শহীদ মিনারে ২৬ মার্চ বিভিন্ন সংগঠনের অর্পিত পুষ্পস্তবকগুলোও আগুনে পুড়ে যায়।ঘটনার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই স্থানীয় এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমায়। শহীদ মিনারের মতো জাতীয় ও ঐতিহাসিক প্রতীকে এমন হামলার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

আরও পড়ুন, শ্রীপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

একজন অভিভাবক বলেন, শহীদ মিনার আমাদের ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের প্রতীক। এখানে আগুন দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক ঘটনা।” বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, এটি শুধু ভাঙচুর নয়—বরং জাতীয় চেতনার ওপর সরাসরি আঘাত।

আরও পড়ুন, পলাশবাড়ীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। সচেতন মহল দ্রুত বিচার নিশ্চিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিষয় : চট্টগ্রাম আগুন শহীদ মিনার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

স্বাধীনতার মাসে জাতীয় প্রতীকে আঘাত: চন্দনাইশে শহিদ মিনারে আগুন

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x