দৈনিক সংবাদ দিগন্ত

জনপ্রশাসনের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী আব্দুল বারী

​জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারীকে অতিরিক্ত হিসেবে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছে সরকার। বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব পুনর্বণ্টন সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।আরও পড়ুন, স্বাধীনতার মাসে জাতীয় প্রতীকে আঘাত: চন্দনাইশে শহিদ মিনারে আগুন​বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে এখন থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করতে হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। নতুন এই পুনর্বণ্টনের ফলে মোহাম্মদ আমিন উর রশিদ এখন থেকে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল থাকবেন। তাঁর ওপর থেকে খাদ্য মন্ত্রণালয়ের ভার কমিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারীর ওপর ন্যস্ত করা হয়েছে। আরও পড়ুন, পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট - ২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন মো. আব্দুল বারী। সরকার গঠনের পর তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এখন নতুন করে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় প্রশাসনের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা ও ব্যবস্থাপনায় তাঁর ভূমিকা আরও বৃদ্ধি পেল। জয়পুরহাটের এই কৃতি সন্তানের নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, তাঁর কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে এই বাড়তি দায়িত্ব অর্পণ করেছে।

জনপ্রশাসনের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী আব্দুল বারী