দৈনিক সংবাদ দিগন্ত

যুক্তরাষ্ট্রের ছয় শর্তে ইরান চুক্তি সম্ভাবনা নিয়ে সংশয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ইরান চুক্তির জন্য ছয়টি প্রধান শর্ত নির্ধারণ করেছেন। চলমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন নতুন করে শান্তি প্রক্রিয়ার পথ খুঁজছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা শুরু হয়নি। তবে মিসর, কাতার ও যুক্তরাজ্য মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান-প্রদান করছে।

আরও পড়ুন, ইরান জাপানের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখছে

ট্রাম্পের দেওয়া ৬ শর্ত

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, ইরানের কাছে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো হলো—

  • ৫ বছরের জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করা
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা
  • নাতানজ, ইসফাহান ও ফোরদো পারমাণবিক স্থাপনা বন্ধ করা
  • পারমাণবিক কর্মসূচিতে কঠোর আন্তর্জাতিক নজরদারি মেনে নেওয়া
  • আঞ্চলিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ১,০০০-এ সীমাবদ্ধ রাখা
  • হিজবুল্লাহ, হুতি ও হামাসের মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা

আরও পড়ুন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ব তেলবাজারে অস্থিরতা

আলোচনার মূল ইস্যু

সম্ভাব্য চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত এবং দীর্ঘমেয়াদি পারমাণবিক ও আঞ্চলিক প্রভাব— এগুলোই গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা আলোচনায় আগ্রহী হলেও শর্তগুলো ‘খুব কঠিন’। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগে হামলা বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে। বিশ্লেষকদের মতে, কঠোর এই শর্তগুলোর কারণে দ্রুত কোনো সমঝোতা হওয়া কঠিন হতে পারে। 

বিষয় : ট্রাম্প যুক্তরাষ্ট্র চুক্তি শর্ত ক্ষেপণাস্ত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের ছয় শর্তে ইরান চুক্তি সম্ভাবনা নিয়ে সংশয়

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ইরান চুক্তির জন্য ছয়টি প্রধান শর্ত নির্ধারণ করেছেন। চলমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন নতুন করে শান্তি প্রক্রিয়ার পথ খুঁজছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা শুরু হয়নি। তবে মিসর, কাতার ও যুক্তরাজ্য মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান-প্রদান করছে।

আরও পড়ুন, ইরান জাপানের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখছে

ট্রাম্পের দেওয়া ৬ শর্ত

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, ইরানের কাছে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো হলো—

  • ৫ বছরের জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করা
  • ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা
  • নাতানজ, ইসফাহান ও ফোরদো পারমাণবিক স্থাপনা বন্ধ করা
  • পারমাণবিক কর্মসূচিতে কঠোর আন্তর্জাতিক নজরদারি মেনে নেওয়া
  • আঞ্চলিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ১,০০০-এ সীমাবদ্ধ রাখা
  • হিজবুল্লাহ, হুতি ও হামাসের মতো গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা

আরও পড়ুন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ব তেলবাজারে অস্থিরতা

আলোচনার মূল ইস্যু

সম্ভাব্য চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত এবং দীর্ঘমেয়াদি পারমাণবিক ও আঞ্চলিক প্রভাব— এগুলোই গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা আলোচনায় আগ্রহী হলেও শর্তগুলো ‘খুব কঠিন’। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগে হামলা বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে। বিশ্লেষকদের মতে, কঠোর এই শর্তগুলোর কারণে দ্রুত কোনো সমঝোতা হওয়া কঠিন হতে পারে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত