ঈদ আয়োজনে দেশের শিল্পীদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী নচিকেতা চক্রবর্তীও গান গেয়ে থাকেন গেল কয়েক বছর ধরে। এবারও ‘ভালো থেক’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় এই শিল্পী।
আরও পড়ুন, সামাজিক মাধ্যমে ফের বিয়ে গুঞ্জনে অভিনেত্রী আনুশকা শেঠির
গানটির সুর করেছেন বেলাল খান; কথা লিখেছেন কবির বকুল। সংগীতায়োজন করেছেন শোভন রায়। নতুন ঈদের গানটি নিয়ে নচিকেতা বলেন, বাংলাদেশের অনেকের সুরে গান করেছি। তবে এ গানের সুরে অন্য রকম আমেজ পেয়েছি। একটি গান কথার পাশাপাশি ভালো সুরের কারণেও শ্রোতার মনে দাগ কাটে। গানটির কথা ও সুর শ্রোতাদের সেই ভালোর তালিকায় থাকবে।
আরও পড়ুন, ২৪ ঘণ্টায় স্পাইডার-ম্যান ট্রেলার ভিউ রেকর্ড
বেলাল খান বলেন, নচিকেতা দুই বাংলায় ‘সমানভাবে জনপ্রিয়’। জেন-জি প্রজন্মও তার গানে নিজেদের খুঁজে নেয়। এ শিল্পীর জন্য সুর করা আমার জন্য একটু চ্যালেঞ্জের ছিল। নির্মাতা চন্দন রায় চৌধুরী গানের কথার সঙ্গে সমন্বয় করে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন। আশা করছি, গানটি শুনে এবং এর ভিডিও দেখে দর্শক-শ্রোতারা হতাশ হবেন না। সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। সেই ভিডিওতে অভিনয় করেছেন তাপস রায় চৌধুরী ও প্রথমা দাস।
বিষয় : ঈদ গান শিল্পী নচিকেতা ভালো থেক

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন