দৈনিক সংবাদ দিগন্ত

সামাজিক মাধ্যমে ফের বিয়ে গুঞ্জনে অভিনেত্রী আনুশকা শেঠির

দক্ষিণি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি-কে ঘিরে আবারও বিয়ের গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। তবে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই তারকা এবং তার টিম। ‘যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই’—এমন প্রবাদের মতোই পরিস্থিতি তৈরি হয়েছে আনুশকাকে ঘিরে। গত কয়েক বছর ধরে একাধিকবার তার বিয়ের খবর ছড়ালেও প্রতিবারই তা অসত্য প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন, আমি নতুন এক মানুষ : পূর্ণিমা

সম্প্রতি আবারও শোনা যায়, এক ব্যবসায়ীর সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। এমনকি দুই পরিবারের সম্মতিতে প্রস্তুতিও চলছে—এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সামনে আসতেই আনুশকার টিম আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করে। এক বিবৃতিতে তারা জানায়, কোনো তারকার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করা উচিত। বিয়ে একটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, তাই এ ধরনের সংবেদনশীল বিষয়ে সীমারেখা মেনে চলার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন, নয়া যাত্রায় পড়শী

এছাড়া গুঞ্জনের জেরে আনুশকার বয়স নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার টিম। তাদের প্রশ্ন, একজন নারীর বয়স কেন বারবার আলোচনার বিষয় হবে? পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এমন নজির খুব কমই দেখা যায় বলেও উল্লেখ করা হয়। সব মিলিয়ে, বিয়ের গুঞ্জন নিয়ে বারবার বিরক্তির মুখে পড়লেও আনুশকা শেঠি স্পষ্ট করে দিয়েছেন—এ মুহূর্তে এসব খবরের কোনো সত্যতা নেই।

বিষয় : অভিনেত্রী চলচ্চিত্র আনুশকা শেঠি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সামাজিক মাধ্যমে ফের বিয়ে গুঞ্জনে অভিনেত্রী আনুশকা শেঠির

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

দক্ষিণি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি-কে ঘিরে আবারও বিয়ের গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। তবে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই তারকা এবং তার টিম। ‘যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই’—এমন প্রবাদের মতোই পরিস্থিতি তৈরি হয়েছে আনুশকাকে ঘিরে। গত কয়েক বছর ধরে একাধিকবার তার বিয়ের খবর ছড়ালেও প্রতিবারই তা অসত্য প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন, আমি নতুন এক মানুষ : পূর্ণিমা

সম্প্রতি আবারও শোনা যায়, এক ব্যবসায়ীর সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। এমনকি দুই পরিবারের সম্মতিতে প্রস্তুতিও চলছে—এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সামনে আসতেই আনুশকার টিম আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করে। এক বিবৃতিতে তারা জানায়, কোনো তারকার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করা উচিত। বিয়ে একটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, তাই এ ধরনের সংবেদনশীল বিষয়ে সীমারেখা মেনে চলার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন, নয়া যাত্রায় পড়শী

এছাড়া গুঞ্জনের জেরে আনুশকার বয়স নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার টিম। তাদের প্রশ্ন, একজন নারীর বয়স কেন বারবার আলোচনার বিষয় হবে? পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এমন নজির খুব কমই দেখা যায় বলেও উল্লেখ করা হয়। সব মিলিয়ে, বিয়ের গুঞ্জন নিয়ে বারবার বিরক্তির মুখে পড়লেও আনুশকা শেঠি স্পষ্ট করে দিয়েছেন—এ মুহূর্তে এসব খবরের কোনো সত্যতা নেই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত