দৈনিক সংবাদ দিগন্ত

রমজানে ব্যাংক ও শেয়ারবাজারে নতুন সময়সূচি ঘোষণা

পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। প্রতিবছরের মতো এবারও রমজানে নতুন সূচিতে ব্যাংক লেনদেন হবে। রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। তবে অফিস পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। সাধারণ সময়ে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। আর লেনদেন করা যায় ৪টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারের লেনদেন সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। রমজান মাসে সকাল ১০টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। সাধারণ সময়ে শেয়ারবাজারে লেনদেন হয় দুপুর আড়াইটা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির মধ্যে সাধারণ সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখতে হবে। রমজান শেষে আবার সাধারণ সময়ের সূচিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে লেনদেন ও অফিস চলবে।

আরও পড়ুন, রপ্তানি ও অর্থনীতি বিবেচনায় এলডিসি উত্তরণ বিলম্বের চিন্তা

প্রতিবছর রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। রমজান মানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো কেন্দ্রীয় ব্যাংকেরও অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দাপ্তরিক কাজ সারতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্ত ব্যাংক লেনদেন নিষ্পত্তিও হবে নতুন সূচিতে।

বিষয় : ব্যাংক রমজান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রমজানে ব্যাংক ও শেয়ারবাজারে নতুন সময়সূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। প্রতিবছরের মতো এবারও রমজানে নতুন সূচিতে ব্যাংক লেনদেন হবে। রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। তবে অফিস পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। সাধারণ সময়ে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। আর লেনদেন করা যায় ৪টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারের লেনদেন সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। রমজান মাসে সকাল ১০টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। সাধারণ সময়ে শেয়ারবাজারে লেনদেন হয় দুপুর আড়াইটা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির মধ্যে সাধারণ সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখতে হবে। রমজান শেষে আবার সাধারণ সময়ের সূচিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে লেনদেন ও অফিস চলবে।

আরও পড়ুন, রপ্তানি ও অর্থনীতি বিবেচনায় এলডিসি উত্তরণ বিলম্বের চিন্তা

প্রতিবছর রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। রমজান মানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো কেন্দ্রীয় ব্যাংকেরও অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দাপ্তরিক কাজ সারতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্ত ব্যাংক লেনদেন নিষ্পত্তিও হবে নতুন সূচিতে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত