সোনারগাঁওয়ে গৃহকর্মী শিশু মোহনা নির্যাতনের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। সোমবার বিকেলে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বক্তারা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাফিকুল রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করা শিশু মোহনার ওপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, তা সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি অসহায় শিশুর প্রতি এমন আচরণ মানবতা ও আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেন তারা। প্রতিবাদ সভায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন বলেন, শিশু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন না হলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না। মহাসচিব মীযানুর রহমান বলেন, দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধীরা আরও উৎসাহিত হবে।
আরও পড়ুন, চলাফেরায় অক্ষম প্রতিবন্ধী শিশু নিলয়ের হাতে হুইলচেয়ার তুলে দিলেন রূপগঞ্জ ইউএনও
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফজলুর হক ভূইয়া, মোঃ মনির হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় সচেতন নাগরিকরা।বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন অবিলম্বে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে গৃহকর্মী শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ জোরদারের দাবি জানান তারা।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন