দৈনিক সংবাদ দিগন্ত

বিকল লরি সরিয়ে যানজট নিরসন, ওসি মহিবুল্লাহর তৎপরতায় স্বাভাবিক চলাচল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে দায়িত্ব পালনকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ। আরও পড়ুন, জাবেদ রেজার পক্ষ থেকে লামায় ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, নেতৃত্বে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহিমজানা যায়, রাত্রীকালীন ডিউটির সময় রড বোঝাই একটি লরি হঠাৎ মহাসড়কের ওপর বিকল হয়ে পড়ে। এতে দ্রুতই সড়কে যানজটের সৃষ্টি হয় এবং ঈদে ঘরে ফেরা যাত্রীদের দুর্ভোগ বাড়তে থাকে।খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান ওসি মোঃ মহিবুল্লাহ। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় বিকল লরিটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। ফলে অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।আরও পড়ুন, সৌদির সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় ১২০ পরিবারের ঈদ উদযাপনএ ঘটনায় যাত্রী ও স্থানীয়রা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা জানান।

বিকল লরি সরিয়ে যানজট নিরসন, ওসি মহিবুল্লাহর তৎপরতায় স্বাভাবিক চলাচল