দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

অবহেলায় বিবর্ণ সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল দ্রুত সংস্কারের দাবি সচেতন মহলের

সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল দ্রুত সংস্কারের দাবি সচেতন মহলের

বাংলার ঐতিহ্যের প্রতীক সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে তার সৌন্দর্য ও আকর্ষণ হারাচ্ছে। দেয়ালের বিভিন্ন অংশে রং উঠে যাওয়া, ফাটল সৃষ্টি এবং জমে থাকা ময়লার কারণে যাদুঘরের পরিবেশ ক্রমেই নষ্ট হচ্ছে বলে জানান দর্শনার্থীরা। এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, সোনারগাঁও যাদুঘর বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য স্মারক। 

প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি পর্যটক এখানে ভিড় করেন। অথচ গুরুত্বপূর্ণ এই স্থাপনার গাইডওয়াল অবহেলায় পড়ে থাকাটা দুঃখজনক। তিনি আরও বলেন, গাইডওয়ালটি আধুনিক ও নান্দনিকভাবে সংস্কার করা হলে যাদুঘরের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে এবং দর্শনার্থীদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছাবে। একই সঙ্গে এটি সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী ভাবমূর্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন, সাংবাদিকদের সাথে কিশোরগঞ্জ ০১ আসনের প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদীর মতবিনিময়

স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরাও দ্রুত সংস্কার কাজ শুরুর জোর দাবি জানিয়ে বলেন, সোনারগাঁও যাদুঘর কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের গৌরবময় ইতিহাসের সাক্ষী। এমন একটি স্থাপনার রক্ষণাবেক্ষণে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিষয় : সোনারগাঁও সংস্কার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

অবহেলায় বিবর্ণ সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল দ্রুত সংস্কারের দাবি সচেতন মহলের

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলার ঐতিহ্যের প্রতীক সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে তার সৌন্দর্য ও আকর্ষণ হারাচ্ছে। দেয়ালের বিভিন্ন অংশে রং উঠে যাওয়া, ফাটল সৃষ্টি এবং জমে থাকা ময়লার কারণে যাদুঘরের পরিবেশ ক্রমেই নষ্ট হচ্ছে বলে জানান দর্শনার্থীরা। এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, সোনারগাঁও যাদুঘর বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য স্মারক। 

প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি পর্যটক এখানে ভিড় করেন। অথচ গুরুত্বপূর্ণ এই স্থাপনার গাইডওয়াল অবহেলায় পড়ে থাকাটা দুঃখজনক। তিনি আরও বলেন, গাইডওয়ালটি আধুনিক ও নান্দনিকভাবে সংস্কার করা হলে যাদুঘরের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে এবং দর্শনার্থীদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছাবে। একই সঙ্গে এটি সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী ভাবমূর্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুন, সাংবাদিকদের সাথে কিশোরগঞ্জ ০১ আসনের প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদীর মতবিনিময়

স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরাও দ্রুত সংস্কার কাজ শুরুর জোর দাবি জানিয়ে বলেন, সোনারগাঁও যাদুঘর কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের গৌরবময় ইতিহাসের সাক্ষী। এমন একটি স্থাপনার রক্ষণাবেক্ষণে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত