সাংবাদিকদের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের কিশোরগঞ্জ ০১ (কিশোরগঞ্জ সদর - হোসেন পুর) আসনের প্রর্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী (সোমবার) রাত ৯ টায় জেলা শহরের শোলাকিয়া এলাকার নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভায় মাওলানা হাদী বলেন আগামী নির্বাচন (১২ই ফেব্রুয়ারি ২০২৬) যেন অত্যন্ত সুন্দরভাবে এবং উৎসব মুখর পরিবেশে হয় সে লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি।
মাওলানা হাদী আরও বলেন, এই দেশ ৯০ শতাংশ মুসলমানের দেশ আর আমি মুসলমান আমার সংবিধান আল কোরআন এই কোরআন দিয়ে মুসলিম তাদের জীবন পরিচালনা করবে এটাই চিল নিয়ম কিন্তু আমরা যুগে যুগে সময়ে সময়ে কোরআন থেকে দুরে সরেগিয়ে মানব রচিত আইন দিয়ে নিজের মত করে চালাচ্ছি আমাদের জীবন। যেহেতু আল্লাহ তায়ালা আমাকে সৃষ্টি করেছেন তিনি জানেন কিভাবে জীবন পরিচালনা করলে আমাদের শান্তি হবে, সেটা কুরআনের প্রতিটা পাতায় পাতায় আমাদের ব্যাক্তিগত জীবন, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক, সর্ব মহলে আল কোরআন প্রযোজ্য সে কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্য আমি নির্বাচনে আসছি।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা নিয়েই তিনি এই আসনের সার্বিক উন্নয়নে এগিয়ে যেতে চান এবং তিনি নির্বাচিত হলে কিশোরগঞ্জ- ০১ আসনের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন, জেলার শ্রেষ্ঠ ওসি সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘ ৫৪ বছর যাবত লক্ষ করছি বিভিন্ন মানুষ বিভিন্ন বক্তব্যের মধ্যে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তা পুরোপুরি বাস্তবায়ন করছেন না সেই ক্ষেত্রে আমি একজন আলেম হিসেবে আমি খেলাফতের একজন কর্মী হিসেবে এবং কোরআন কুরআন সুন্নাহ'র সংবিধান বাস্তবায়ন করার লক্ষ্যে যেহেতু আসছি আমি আমার কথা এবং কাজে মিল রাখবো এই বিশ্বাসটুকু মানুষ করে আমাকে, এই দৃষ্টিকোণ থেকে মানুষ আমাকে ভোট দিবে বলে আমি আশাবাদী। আমরা মানুষের কাছে যাচ্ছি কথা বলছি আমাদের কথাবার্তা ও আচরণ দেখে মানুষ আমাদেরকে বিশ্বাসে এবং আস্থায় আনছেন সেই ক্ষেত্রে আমি আশাবাদী মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ইলিয়াস কাসেমী, সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মোমেন শের জাহান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উল হক। বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মামুন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ মুজাক্কির হুসাইন ও বায়তুল মাল সম্পাদক মোঃ বরকত উল্লাহ্।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন