দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

চলাফেরায় অক্ষম প্রতিবন্ধী শিশু নিলয়ের হাতে হুইলচেয়ার তুলে দিলেন রূপগঞ্জ ইউএনও

চলাফেরায় অক্ষম বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু নিলয়ের চোখে আজ জ্বলে উঠেছে স্বপ্নের এক টুকরো আলো। পরিবারের সঙ্গে সহায়তার আশায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম মহোদয়ের কাছে উপস্থিত হলে শিশুটির বাস্তব অবস্থা ও জরুরি প্রয়োজন অনুধাবন করে তিনি কোনো প্রকার বিলম্ব না করেই নিলয়ের জন্য একটি হুইলচেয়ার প্রদান করেন। 

নিলয় চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, কায়েতপাড়া ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে চলাফেরার সীমাবদ্ধতায় ভুগছিল শিশুটি। হুইলচেয়ার পেয়ে নিলয় ও তার পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মানবিক সহায়তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়নের সুযোগ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

আরও পড়ুন, শিবচরে জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের বিক্ষোভ

তিনি আরও জানান, রূপগঞ্জ উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তাদের বিশ্বাস—প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ, প্রতিটি জীবনই মূল্যবান। মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই তাদের মূল লক্ষ্য।

বিষয় : রূপগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

চলাফেরায় অক্ষম প্রতিবন্ধী শিশু নিলয়ের হাতে হুইলচেয়ার তুলে দিলেন রূপগঞ্জ ইউএনও

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x