দৈনিক সংবাদ দিগন্ত

কর্ণাটকে নববধূর পলানোতে স্বামী ও ঘটকের আত্মহত্যা

ভারতের কর্ণাটক রাজ্যে বিয়ের মাত্র দুই মাসের মাথায় সাবেক প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় নববধূ। এতে পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক চাপে আত্মহত্যা করেন স্বামী ও ঘটক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের দাভানগেরে জেলায় এ ঘটনা ঘটেছে। এতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নববধূ সরস্বতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ২৩ জানুয়ারি সরস্বতী বাড়ি থেকে মন্দিরে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। বিষয়টি নিয়ে তার পরিবার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। তদন্তে পুলিশ জানতে পারে, সরস্বতী তার পূর্বের প্রেমিক শিবকুমারের সঙ্গে পালিয়ে গেছেন। এ খবর জানার পর সরস্বতীর স্বামী, ৩০ বছর বয়সী হরিশ মানসিকভাবে ভেঙে পড়েন। পরে তিনি একটি চিরকুটে কয়েকজনকে নিজের মৃত্যুর জন্য দায়ী করে আত্মহত্যা করেন।

আরও পড়ুন, বিজেপির নেতা রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘নোবেল শান্তি’ পুরস্কারপ্রাপ্ত দাবি করে সমালোচনার মুখে

হরিশের মৃত্যুর খবর শুনে গভীর মানসিক আঘাত পান রুদ্রেশ (৩৬)। তিনি বিয়ের ঘটক ও সরস্বতীর মামা ছিলেন। পরে তিনিও আত্মহত্যা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বিয়ের আগেই সরস্বতীর একটি সম্পর্ক ছিল এবং বিষয়টি হরিশ জানতেন। এরপরও তিনি সরস্বতীর পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেন। রুদ্রেশ এই বিয়ের ব্যবস্থাপনায় ভূমিকা রেখেছিলেন। 

দাভানগেরের পুলিশ সুপার উমা প্রসাদ সাংবাদিকদের বলেন, ‘দাভানগেরে থানার আওতায় এসসি/এসটি (নির্যাতন প্রতিরোধ) আইনে দুটি মামলা হয়েছে। দুইজন আত্মহত্যা করেছেন। উভয় পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’ পুলিশ জানিয়েছে, মানসিক চাপ ও আবেগগত বিপর্যয়ের কারণেই ওই দুই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।

বিষয় : ভারত আত্মহত্যা স্বামী নববধূ ঘটক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

কর্ণাটকে নববধূর পলানোতে স্বামী ও ঘটকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

ভারতের কর্ণাটক রাজ্যে বিয়ের মাত্র দুই মাসের মাথায় সাবেক প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় নববধূ। এতে পারিবারিক সম্পর্কের জটিলতা ও মানসিক চাপে আত্মহত্যা করেন স্বামী ও ঘটক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের দাভানগেরে জেলায় এ ঘটনা ঘটেছে। এতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নববধূ সরস্বতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ২৩ জানুয়ারি সরস্বতী বাড়ি থেকে মন্দিরে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। বিষয়টি নিয়ে তার পরিবার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। তদন্তে পুলিশ জানতে পারে, সরস্বতী তার পূর্বের প্রেমিক শিবকুমারের সঙ্গে পালিয়ে গেছেন। এ খবর জানার পর সরস্বতীর স্বামী, ৩০ বছর বয়সী হরিশ মানসিকভাবে ভেঙে পড়েন। পরে তিনি একটি চিরকুটে কয়েকজনকে নিজের মৃত্যুর জন্য দায়ী করে আত্মহত্যা করেন।

আরও পড়ুন, বিজেপির নেতা রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘নোবেল শান্তি’ পুরস্কারপ্রাপ্ত দাবি করে সমালোচনার মুখে

হরিশের মৃত্যুর খবর শুনে গভীর মানসিক আঘাত পান রুদ্রেশ (৩৬)। তিনি বিয়ের ঘটক ও সরস্বতীর মামা ছিলেন। পরে তিনিও আত্মহত্যা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বিয়ের আগেই সরস্বতীর একটি সম্পর্ক ছিল এবং বিষয়টি হরিশ জানতেন। এরপরও তিনি সরস্বতীর পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেন। রুদ্রেশ এই বিয়ের ব্যবস্থাপনায় ভূমিকা রেখেছিলেন। 

দাভানগেরের পুলিশ সুপার উমা প্রসাদ সাংবাদিকদের বলেন, ‘দাভানগেরে থানার আওতায় এসসি/এসটি (নির্যাতন প্রতিরোধ) আইনে দুটি মামলা হয়েছে। দুইজন আত্মহত্যা করেছেন। উভয় পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’ পুলিশ জানিয়েছে, মানসিক চাপ ও আবেগগত বিপর্যয়ের কারণেই ওই দুই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত