দৈনিক সংবাদ দিগন্ত

বিয়ের পর জানা গেল ‘ভাই’ আসলে স্বামী!

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সামনে এসেছে এক চাঞ্চল্যকর বিয়ে-প্রতারণার ঘটনা। বিয়ের পর নববধূর আগের বিয়ের তথ্য প্রকাশ্যে আসতেই চমকে ওঠে বরপক্ষ। আরও বিস্ময়কর বিষয়—বিয়ের অনুষ্ঠানে কনের ‘ভাই’ পরিচয়ে উপস্থিত থেকে কন্যাদান করা ব্যক্তি আসলে ওই নারীর স্বামী।ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে। প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, নাকা চন্দ্রবদানি এলাকার বাসিন্দা রতন শর্মা একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। পরিবারের পাঁচ ভাইয়ের কেউ বিবাহিত না থাকায় তাদের জন্য উপযুক্ত পাত্রী খোঁজা হচ্ছিল।আরও পড়ুন, স্বামীর ক্যানসারের কারণে জাতীয় গোয়েন্দা প্রধানের পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ডএ সময় প্রতিবেশী সোনু তিওয়ারির মাধ্যমে পরিবারের পরিচয় হয় সোনু ওরফে অজয় চৌহানের সঙ্গে। তিনি নিজেকে এক দরিদ্র পালিত বোনের অভিভাবক পরিচয় দিয়ে রাধা ওরফে দীক্ষা মুদগলের জন্য পাত্র খুঁজছেন বলে জানান। ছবি ও সাক্ষাতের পর রতনের পরিবার বিয়েতে সম্মতি দেয়।গত ২৭ এপ্রিল বিয়ের অনুষ্ঠানে সোনু চৌহান কনের ভাই পরিচয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতায় অংশ নেন। পরে ৭ মে হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী গোয়ালিয়রে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের জন্য বরপক্ষ প্রায় ৭ লাখ রুপি খরচ করে বলে অভিযোগ রয়েছে।আরও পড়ুন, পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৪তবে বিয়ের পর নববধূর আচরণে সন্দেহ হয় পরিবারের। অভিযোগ অনুযায়ী, তিনি নিয়মিত মোবাইলে কারও সঙ্গে চ্যাট করতেন। একপর্যায়ে রতন শর্মা ফোন পরীক্ষা করে জানতে পারেন, কনের ভাই পরিচয়ে থাকা সোনু ওরফে অজয় চৌহান আসলে ওই নারীর স্বামী। পরবর্তীতে জানা যায়, দীক্ষা ও সোনু চৌহান ২০২৪ সালে আগ্রার একটি আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন এবং স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছিলেন।আরও পড়ুন, যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত একাধিক এ ঘটনায় রাধা ওরফে দীক্ষা মুদগল, সোনু ওরফে অজয় চৌহানসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত নারীকে একটি ওয়ান-স্টপ সেন্টারে পাঠিয়েছে এবং সোনু চৌহানকে হেফাজতে নিয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিয়ের পর জানা গেল ‘ভাই’ আসলে স্বামী!