দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ১৫ মার্চ ২০২৬

ইফতারের আগ মুহূর্তে চট্টগ্রামের 'পতেঙ্গায়' স্ত্রীকে হত্যা করে শিশুকে নিয়ে থানায় হাজির স্বামী

ইফতারের আগ মুহূর্তে চট্টগ্রামের 'পতেঙ্গায়' স্ত্রীকে "হত্যা" করে "শিশুকে" নিয়ে "থানায়" হাজির স্বামী

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক গৃহবধূ। হত্যাকাণ্ড ঘটানোর পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তার বাবার নাম আব্দুল মান্নান এবং মায়ের নাম নুর নাহার। অভিযুক্ত স্বামী জহিরুল ইসলাম। তার স্থায়ী বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায় বলে জানা গেছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানাধীন দক্ষিণ পাড়া এলাকায় বসবাস করতেন। শনিবার ইফতারের কিছুক্ষণ আগে তাদের বাসায় পারিবারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেই বিরোধ ভয়াবহ রূপ নেয়।

আরও পড়ুন, ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশী আটক

অভিযোগ রয়েছে, উত্তেজিত অবস্থায় জহিরুল ইসলাম ইট দিয়ে স্ত্রী হালিমা আক্তারকে আঘাত করেন।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত জহিরুল ইসলাম তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিষয়টি নিয়ে এলাকায়ও মাঝে মধ্যে উত্তেজনা তৈরি হতো।

আরও পড়ুন, মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুতের দাবি ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরামের

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর অভিযুক্ত স্বামী থানায় এসে আত্মসমর্পণ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এমন মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

বিষয় : চট্টগ্রাম হত্যাকাণ্ড স্বামী গৃহবধূ আত্মসমর্পণ পতেঙ্গা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ইফতারের আগ মুহূর্তে চট্টগ্রামের 'পতেঙ্গায়' স্ত্রীকে হত্যা করে শিশুকে নিয়ে থানায় হাজির স্বামী

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক গৃহবধূ। হত্যাকাণ্ড ঘটানোর পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তার বাবার নাম আব্দুল মান্নান এবং মায়ের নাম নুর নাহার। অভিযুক্ত স্বামী জহিরুল ইসলাম। তার স্থায়ী বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায় বলে জানা গেছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানাধীন দক্ষিণ পাড়া এলাকায় বসবাস করতেন। শনিবার ইফতারের কিছুক্ষণ আগে তাদের বাসায় পারিবারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেই বিরোধ ভয়াবহ রূপ নেয়।

আরও পড়ুন, ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশী আটক

অভিযোগ রয়েছে, উত্তেজিত অবস্থায় জহিরুল ইসলাম ইট দিয়ে স্ত্রী হালিমা আক্তারকে আঘাত করেন।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত জহিরুল ইসলাম তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিষয়টি নিয়ে এলাকায়ও মাঝে মধ্যে উত্তেজনা তৈরি হতো।

আরও পড়ুন, মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুতের দাবি ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরামের

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর অভিযুক্ত স্বামী থানায় এসে আত্মসমর্পণ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এমন মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত