নড়াইলে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দিনগত রাত ১টার দিকে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নারী চাঁদনি আক্তার খাতিজা (২২)। অভিযুক্ত তার স্বামী সাকিব শেখ (২৫), যিনি খুলনার ফুলতলা থানার দামুদার গ্রামের জাহিদ শেখের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সাকিব তার স্ত্রী ও চার বছরের সন্তানকে নিয়ে ধান কাটার কাজে নড়াইলের বাহিরগ্রামে শ্বশুরবাড়িতে আসেন।
আরও পড়ুন ও নেত্রকোণায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
মঙ্গলবার রাতে একই ঘরে সন্তানসহ তারা ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘুমন্ত অবস্থায় চাঁদনি আক্তারকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।পরে অভিযান চালিয়ে নিহতের স্বামী সাকিব শেখকে আটক করে পুলিশ।নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে স্বামীকে আটক করা হয়েছে।পুলিশ বলছে, হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আরও পড়ুন , পায়ে পড়ে ইজ্জত ভিক্ষা, তবুও রক্ষা নেই কুমিল্লায় দুই ঘটনায় তোলপাড়
বিষয় : কুপিয়ে হত্যা স্বামী গৃহবধূ

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন