দৈনিক সংবাদ দিগন্ত

বিজেপির নেতা রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘নোবেল শান্তি’ পুরস্কারপ্রাপ্ত দাবি করে সমালোচনার মুখে

বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেতা। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'নোবেল শান্তি' পুরস্কার পেয়েছিলেন। খবর ডয়চে ভেলের। বুধবার দুর্গাপুরে নীতিন নবীন দলের কর্মী সম্মেলনে জানান, কবিগুরু এই রাজ্যকে শুধু নয়, পুরো দেশকে শিক্ষার নতুন পদ্ধতি দিয়েছিলেন, যার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমি স্মরণ করছি।

তবে তিনি এই তথ্য কোথায় পেয়েছেন তা জানাননি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে। বিজেপি সভাপতি ওই কর্মীসভায় জয় বাংলার জায়গায় জয় বঙ্গাল স্লোগানও দেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিজেপি নেতারা মাঝেমাঝেই জনসভা বা দলের কর্মী সভায় বিচিত্র সব তথ্য দেন। এর আগে পশ্চিমবঙ্গে বিজেপি-র সাবেক সভাপতি দিলীপ ঘোষ গরুর দুধে সোনা আছে বলে দাবি করেন।

আরও পড়ুন, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা এখন দরকার হবে না: ট্রাম্প

এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, গণেশের মাথায় হাতির মাথা হলো সেই যুগে প্লাস্টিক সার্জারি যে ছিল তার প্রমাণ।  রবীন্দ্রনাথের নোবেল পাওয়া নিয়ে বিজেপি সভাপতির এমন তথ্যের পর তৃণমূল বলেছে, আবার প্রমাণ হয়ে গেলো, পশ্চিমবঙ্গ, বাঙালি ও মনীষীদের সম্পর্কে বিজেপি কিছুই জানে না।

বিষয় : নেতা সমালোচনা রবীন্দ্রনাথ ঠাকুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিজেপির নেতা রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘নোবেল শান্তি’ পুরস্কারপ্রাপ্ত দাবি করে সমালোচনার মুখে

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেতা। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 'নোবেল শান্তি' পুরস্কার পেয়েছিলেন। খবর ডয়চে ভেলের। বুধবার দুর্গাপুরে নীতিন নবীন দলের কর্মী সম্মেলনে জানান, কবিগুরু এই রাজ্যকে শুধু নয়, পুরো দেশকে শিক্ষার নতুন পদ্ধতি দিয়েছিলেন, যার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমি স্মরণ করছি।

তবে তিনি এই তথ্য কোথায় পেয়েছেন তা জানাননি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে। বিজেপি সভাপতি ওই কর্মীসভায় জয় বাংলার জায়গায় জয় বঙ্গাল স্লোগানও দেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিজেপি নেতারা মাঝেমাঝেই জনসভা বা দলের কর্মী সভায় বিচিত্র সব তথ্য দেন। এর আগে পশ্চিমবঙ্গে বিজেপি-র সাবেক সভাপতি দিলীপ ঘোষ গরুর দুধে সোনা আছে বলে দাবি করেন।

আরও পড়ুন, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা এখন দরকার হবে না: ট্রাম্প

এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, গণেশের মাথায় হাতির মাথা হলো সেই যুগে প্লাস্টিক সার্জারি যে ছিল তার প্রমাণ।  রবীন্দ্রনাথের নোবেল পাওয়া নিয়ে বিজেপি সভাপতির এমন তথ্যের পর তৃণমূল বলেছে, আবার প্রমাণ হয়ে গেলো, পশ্চিমবঙ্গ, বাঙালি ও মনীষীদের সম্পর্কে বিজেপি কিছুই জানে না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত