দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বহরে অভিযান উদ্ধার দেশীয় অস্ত্র

আজাদের গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর টহল দল।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুল ইসলাম ওরফে কর্নেল (অব.) আজাদের গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর টহল দল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।(২৮ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের নাগবাড়ী গ্রামে সেনাবাহিনীর একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে। তল্লাশির সময় একটি গাড়ি থেকে পাঁচটি হকিস্টিক, চারটি চায়নিজ কুড়াল ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জনসংযোগ শেষে কর্মী-সমর্থকদের নিয়ে ফেরার পথে চারটি গাড়ির একটি বহর নিয়ে ওই এলাকায় পৌঁছান স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম। বহরের প্রথম গাড়িতে তিনি নিজে ছিলেন। সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশির ।

আরো পড়ুন ,শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সাময়িকভাবে স্থগিত

সময় দ্বিতীয় গাড়ি থেকে দেশীয় অস্ত্র পাওয়া গেলে সেখানে থাকা তিনজনকে আটক করা হয়।আটকরা হলেন—মধুপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে আল বোখারী, একই গ্রামের জুলহাস আলীর ছেলে নাইম এবং ইদ্রিস আলীর ছেলে রিপন হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তল্লাশির খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আসাদুল ইসলামের কর্মী-সমর্থকেরা জড়ো হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আটক তিনজন ও উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করা হয়।সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম বলেন, তিনজনকে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

বিষয় : উদ্ধার সেনাবাহিনী টাঙ্গাইল দেশীয় অস্ত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বহরে অভিযান উদ্ধার দেশীয় অস্ত্র

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুল ইসলাম ওরফে কর্নেল (অব.) আজাদের গাড়িবহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর টহল দল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।(২৮ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের নাগবাড়ী গ্রামে সেনাবাহিনীর একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে। তল্লাশির সময় একটি গাড়ি থেকে পাঁচটি হকিস্টিক, চারটি চায়নিজ কুড়াল ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জনসংযোগ শেষে কর্মী-সমর্থকদের নিয়ে ফেরার পথে চারটি গাড়ির একটি বহর নিয়ে ওই এলাকায় পৌঁছান স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম। বহরের প্রথম গাড়িতে তিনি নিজে ছিলেন। সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশির ।

আরো পড়ুন ,শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সাময়িকভাবে স্থগিত

সময় দ্বিতীয় গাড়ি থেকে দেশীয় অস্ত্র পাওয়া গেলে সেখানে থাকা তিনজনকে আটক করা হয়।আটকরা হলেন—মধুপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে আল বোখারী, একই গ্রামের জুলহাস আলীর ছেলে নাইম এবং ইদ্রিস আলীর ছেলে রিপন হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তল্লাশির খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আসাদুল ইসলামের কর্মী-সমর্থকেরা জড়ো হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আটক তিনজন ও উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করা হয়।সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম বলেন, তিনজনকে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x