দৈনিক সংবাদ দিগন্ত

কাঁচপুর সেতুর পিলারের খাদ থেকে বিপুল অস্ত্র উদ্ধার, র‍্যাবের অভিযানে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় কাঁচপুর সেতুর পিলারের খাদ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১১। (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্রিজের পিলারের খাদে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়।আরো পড়ুন , হিজলায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড, মাদকবিরোধী অভিযান জোরদারের দাবিউদ্ধারকৃত ব্যাগ থেকে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দতালিকা প্রস্তুত করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের নিয়মিত অভিযান চলছে। কোথাও অস্ত্র বা মাদক সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অস্ত্রগুলো কারা রেখেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

কাঁচপুর সেতুর পিলারের খাদ থেকে বিপুল অস্ত্র উদ্ধার, র‍্যাবের অভিযানে