ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি পদপ্রার্থী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক দাম্পত্য বিরোধ নিষ্পত্তির জন্য আয়োজিত সালিশ বৈঠকে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।
আরও পড়ুন ,গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বেঞ্চ সংকট: তীব্র গরমে এক বেঞ্চে ৫ শিক্ষার্থী, ভোগান্তিতে শিক্ষার্থীরা
একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয় : দেশীয় অস্ত্র সালিশে নেতা নিহত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন