রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের এক সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, সংক্ষেপে সিটিটিসি।গ্রেফতার ব্যক্তির নাম শহিদুল ইসলাম আপন, বয়স ২৮ বছর। রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।পুলিশ জানায়, শনিবার রাত প্রায় ৯টার দিকে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল রাজধানীর শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান চালায়।
আরও পড়ুন, ছাতা মাথায় রেললাইন পার, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণের
অভিযানে আপনকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে একটি চাপাতি এবং একটি সুইচ-গিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার আপনের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় আগে থেকেই একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।রাজধানীতে কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয় : গ্রেফতার দেশীয় অস্ত্র কিশোর গ্যাং ‘

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন