রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ছাতা মাথায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম নামে ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন।রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাথায় ছাতা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন রাকিব। এ সময় বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন, টানা বর্ষণে বিপর্যস্ত ঢাকা, ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত
স্থানীয়রা তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রাকিব অনার্স সম্পন্ন করেছিলেন। সম্প্রতি গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি নেন। ঘটনার দিন ছিল তার চাকরির দ্বিতীয় দিন। সকালে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।ঢামেক পুলিশ ক্যাম্প জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
বিষয় : রেললাইন ছাতা মাথা তরুণের মৃত্যু

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন