দৈনিক সংবাদ দিগন্ত

ট্রেন দুর্ঘটনায় বগুড়ায় যুবকের প্রাণহানি

বগুড়ার আদমদীঘিতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাঈম হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত নাঈম উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের শাহিন হোসেনের ছেলে।  (১৫ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া নামক স্থানে লোকাল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।নাঈম হোসেন দিন মজুরের কাজ করতেন। তিনি রবিবার বিকাল ৫টার দিকে আদমদীঘি সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নিকট রেললাইন পার হচ্ছিলেন।আরো পড়ুন , ফেনীতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুই জনের মৃত্যু এ সময় ওই স্থানে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে কাটাপড়ে দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্রেন দুর্ঘটনায় বগুড়ায় যুবকের প্রাণহানি