টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে রাজধানী ঢাকায় জলাবদ্ধতা ও জনভোগান্তি আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলমান বর্ষণে নগরজীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে।রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা অঞ্চলের আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে দুপুর পর্যন্ত ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, মহাখালীতে ছুরিকাঘাতে রেল কর্মকর্তার মৃত্যু, এক নারী আটক
ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহনের গতি কমে গেছে এবং অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।আবহাওয়াবিদরা ভারি বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং জলাবদ্ধ এলাকায় চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
বিষয় : বৃষ্টিপাত জনভোগান্তি টানা বর্ষণ

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন