দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, চাপাতি ও চাকু উদ্ধার

দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুর মহানগরীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।শনিবার (১৭ অক্টোবর ২০২৬) জিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে জিএমপি সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অভিযান চালান। এ সময় মনির হোসেনের মুরগির স্যুটসের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।

আরও পড়ুন, চুরির অপবাদে নির্যাতন, হাসপাতালে মৃত্যু ক্ষিতিশের তালায় ১০ জনের বিরুদ্ধে মামলা

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা মো. মানিক মিয়া (৩১) এবং সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা করবেল মিয়া (২৯)।পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার মানিক মিয়ার বিরুদ্ধে দুটি দস্যুতার মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, তিনটি চুরির মামলা এবং দুটি জিডির তথ্য রয়েছে। অপরদিকে, করবেল মিয়ার বিরুদ্ধে তিনটি চুরির মামলা, একটি মাদক মামলা ও দুটি অন্যান্য ধারার মামলার তথ্য রয়েছে বলে জানানো হয়।অভিযানটি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিষয় : ছিনতাইকারী দেশীয় অস্ত্র চাকু উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, চাপাতি ও চাকু উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।শনিবার (১৭ অক্টোবর ২০২৬) জিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে জিএমপি সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অভিযান চালান। এ সময় মনির হোসেনের মুরগির স্যুটসের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।

আরও পড়ুন, চুরির অপবাদে নির্যাতন, হাসপাতালে মৃত্যু ক্ষিতিশের তালায় ১০ জনের বিরুদ্ধে মামলা

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা মো. মানিক মিয়া (৩১) এবং সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা করবেল মিয়া (২৯)।পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার মানিক মিয়ার বিরুদ্ধে দুটি দস্যুতার মামলা, একটি ডাকাতির প্রস্তুতি মামলা, তিনটি চুরির মামলা এবং দুটি জিডির তথ্য রয়েছে। অপরদিকে, করবেল মিয়ার বিরুদ্ধে তিনটি চুরির মামলা, একটি মাদক মামলা ও দুটি অন্যান্য ধারার মামলার তথ্য রয়েছে বলে জানানো হয়।অভিযানটি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x