আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে নারী ভোটারদের সাথে উঠান বৈঠক করেছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল উপজেলা) আসনের বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী। সোমবার ময়মনসিংহের নান্দাইলের বিভিন্ন ওয়ার্ডে নারীদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন উপলক্ষে তাদের মতামত নেওয়া হয়।
এতে বিএনপি প্রার্থী ইয়াসের খান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও জানান তিনি।
আরও পড়ুন, লালপুরে বেড়েছে সরিষা চাষ
তিনি আরও বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামীতে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে দেশ সেবার সুযোগ দিবে। নিজ নির্বাচনী আসন নান্দাইলের সমস্যা নিয়ে তিনি জানান, রাস্তাঘাটের খুব বেহাল দশা, সেগুলোর উন্নয়ন করতে হবে। মাদকের ছড়াছড়ি সেটা বন্ধ করতে হবে। চাঁদাবাজ মুক্ত নান্দাইল গড়ার অঙ্গীকার করেন তিনি। এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন