দৈনিক সংবাদ দিগন্ত

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ ইসির

দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখের বেশি।বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করা হয় বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।এর আগে গত ১৮ নভেম্বর প্রকাশিত তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। অর্থাৎ নতুন তালিকায় দেড় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজারের বেশি।আরও পড়ুন , বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ ভ্যাট বাড়ানোর পরিকল্পনাইসি কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশ করা হয় ২০ এপ্রিল। ভুল সংশোধন ও স্থানান্তরের আবেদন গ্রহণ করা হয় ৩ মে পর্যন্ত এবং আবেদন নিষ্পত্তি শেষ হয় ৬ মে।বর্তমান তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।নির্বাচন কমিশন বলছে, একটি নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।আরও  পড়ুন , ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ ইসির