ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান হলে সেই সনদ বাধ্যতামূলকভাবে ডাটাবেজে সংযুক্ত করতে হবে।বুধবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।দেশের সব উপজেলা ও থানা নির্বাচন অফিসারকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময় বিশেষ করে জন্মতারিখ যাচাইয়ে এসএসসি সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।কিন্তু অনেক ক্ষেত্রে এই সনদ ডাটাবেজে যুক্ত না থাকায় তথ্য যাচাইয়ে জটিলতা তৈরি হচ্ছে বলে জানায় কমিশন।
আরো পড়ুন , ইনুকে ‘টেনশন না করতে’ বলা ভিডিও ভাইরাল দুই কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা
এতে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা এবং আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের সব ক্ষেত্রেই এসএসসি সনদ ডাটাবেজে সংযুক্ত করতে হবে।এছাড়া মূল সনদের হার্ড কপি নিবন্ধন ফরম, জন্মসনদসহ সংশ্লিষ্ট নথির সঙ্গে অফিসে সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন ও আকস্মিকভাবে এসব কার্যক্রম মনিটরিং করার নির্দেশও দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনের মতে, এই উদ্যোগ ভোটার নিবন্ধন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে সহায়ক হবে।
বিষয় : ভোটার এসএসসি সনদ সংযুক্তি

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন