আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে।ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রারের স্বাক্ষরিত চিঠিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।অভিযুক্ত দুই কনস্টেবল—মো. জামাল হোসেন ও মো. সোলাইমান হোসেন।অভিযোগে বলা হয়েছে, আসামি হাসানুল হক ইনু-কে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার সময় তারা শৃঙ্খলাবহির্ভূত আলাপ-আলোচনায় লিপ্ত হন।
আরো পড়ুন , ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত
এ সময় ধারণ করা ভিডিও ফুটেজে তাদের আচরণ স্পষ্টভাবে দেখা গেছে, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা ও বিচারিক কার্যক্রমের জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।উল্লেখযোগ্যভাবে, ইনুকে ‘টেনশন না করতে’ বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।ঘটনার পরপরই অভিযুক্ত দুই কনস্টেবলকে ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : অভিযোগ ট্রাইব্যুনাল কনস্টেবল

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন