দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সকাল-সকাল সিনিয়র ভোটার বেশি, দুপুরে তরুণদের রোলকল

ঢাকা-১২ আসনে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে। সকালে বয়স্ক ভোটারদের উপস্থিতি বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তরুণ ভোটারদের সংখ্যা। ভোটদান প্রক্রিয়া নিয়ে বড় কোনো অভিযোগ ছিল না ভোটারদের। কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম, কোথাও আবার কেন্দ্রের আশপাশের জায়গা ছিল উৎসব ও কোলাহলমুখর।

ছিল ভোটারসহ প্রার্থীদের কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি। গতকাল বৃহস্পতিবার ঢাকা-১২ আসনের কিছু ভোটকেন্দ্র ঘুরে ভোটদানের এ চিত্র দেখা গেছে। রাজধানীর নয়াটোলা আনওয়ারুল উলুম নোমানিয়া কামিল মাদরাসা কমপ্লেক্সের দুই নম্বর কেন্দ্রে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৭ শতাংশ ভোট পড়ে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত ভোট পড়ে ২৩.৭৫ শতাংশ।

এ কেন্দ্রের পাশেই অবস্থিত মধুবাগ খেলার মাঠ। এই মাঠটি ঘিরেই এক ধরনের নির্বাচনী উৎসব ও কোলাহল ছিল চোখে পড়ার মতো। ভোটদান নিয়ে তেমন কোনো অভিযোগও ছিল না কারো। মগবাজারে অবস্থিত কিডস হাইভ প্রিপারেটরি স্কুলে এক সঙ্গে ভোট দিতে এসেছেন দুই বন্ধু।

দুই তরুণই উত্তর নয়াটোলার বাসিন্দা। ভোট দেওয়া শেষে এক বন্ধু সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আরেক বন্ধু রহমান রনি (ছদ্মনাম) ভোটদানের গোপন কক্ষের পর্দার মান নিয়ে নিজের উদ্বেগের কথা জানান।  রনি বলেন, ‘এত টাকা খরচ করেছে, ভোটকেন্দ্রের বুথের কাপড়টা একটু মোটা দেওয়া উচিত ছিল। কাপড়টা এত পাতলা যে রুমের বাইরে থেকেই কে কোথায় সিল দিচ্ছে সব দেখা যাচ্ছিল। কালো কাপড় দিলে ভালো হতো, সাদা কাপড় ছিল।

রাজধানীর মধুবাগ এলাকায় শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের মোট পাঁচটি কেন্দ্র। চারটি কেন্দ্রে মহিলা এবং একটি কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটার। এই কেন্দ্রে মীরবাগের মিরেরটেক, মধুবাগ ও পূর্ব নয়াটোলার মোট ১৪ হাজার ৫২৪ জন ভোটার। পুলিশ দুপুর ১টার দিকে গিয়ে এ কেন্দ্রে সেনাবাহিনী ও পুলিশকে বেশ তৎপর দেখা গেছে। দুপুর ১টা পর্যন্ত এ স্কুলের একটি নারী কেন্দ্রে ২৩ শতাংশ ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার। একই সময় আরেকটি নারী কেন্দ্রে ভোট পড়ে ৮৪৩টি, যা এ কে েন্দ্র মোট ভোটারের ২৮ শতাংশ।

আরও পড়ুন, চাঁদপুর-১: ধানের শীষ মার্কায় ড. আনম এহছানুল হক মিলন বিজয়ী

জানতে চাইলে স্কুলের একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রাকিব হোসেন বলেন, ‘এখানে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সুন্দরভাবে ভোট হচ্ছে। সকালে সিনিয়র সিটিজেন ছিল বেশি। ১১টার দিকে ও পরে তরুণ ও যুবকরা বেশি আসছেন।’ তেজগাঁও শিল্প এলাকার বিজি প্রেস উচ্চ বিদ্যালয় দুটি কেন্দ্রে প্ররুষ ভোটার সংখ্যা সাড়ে চার হাজারের মতো। দুপুর ২টার দিকে এসে একটি কেন্দ্রে ভোটারদের বড় লাইন চোখে পড়েনি। স্কুলের একটি কেন্দ্রে দুপুর ২টা ৫ মিনিট পর্যন্ত ৮০৬টি ভোট পড়েছে, যা ৩৭.৮৭ শতাংশ। আরেকটি কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ৩৫.৬৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার শিশির কুমার সাহা।

স্কুলের একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রুহুল আমিন বলেন, ‘এই কেন্দ্রে তরুণ ভোটারদের বেশি দেখছি দুপুর ১টা পর্যন্ত। তবে এখন আবার খাবার সময় হওয়ায় ভোটার কিছুটা কম। নতুন ভোটারদের ব্যালট ভাঁজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের কর্মকর্তারা তা দেখিয়ে দিচ্ছেন।’

বিষয় : ভোটার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সকাল-সকাল সিনিয়র ভোটার বেশি, দুপুরে তরুণদের রোলকল

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত