দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে তারেক রহমান

নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট প্রদান ও কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।তারেক রহমান বলেন, ‘ভোটাররা যেন তাদের দেওয়া ভোটের ফল দ্রুত জানতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।’ ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন , তিন কেন্দ্রের গণনায় ঢাকা-১৩ আসনে এগিয়ে মামুনুল

তিনি অভিযোগ করেন, ভোটের আগের দিন থেকেই বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা কামনা করেন বিএনপি চেয়ারম্যান।তারেক রহমান বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।’ ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে বলেও জানান তিনি। তবে ভোটে কারচুপি বা বিভ্রান্তি তৈরি হলে ফল মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।

বিষয় : নির্বাচন ভোটার কেন্দ্র পরিদর্শন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে তারেক রহমান

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট প্রদান ও কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।তারেক রহমান বলেন, ‘ভোটাররা যেন তাদের দেওয়া ভোটের ফল দ্রুত জানতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।’ ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন , তিন কেন্দ্রের গণনায় ঢাকা-১৩ আসনে এগিয়ে মামুনুল

তিনি অভিযোগ করেন, ভোটের আগের দিন থেকেই বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা কামনা করেন বিএনপি চেয়ারম্যান।তারেক রহমান বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।’ ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে বলেও জানান তিনি। তবে ভোটে কারচুপি বা বিভ্রান্তি তৈরি হলে ফল মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত