দৈনিক সংবাদ দিগন্ত

নিরাপত্তা সংকটে সব ওয়াজ মাহফিল স্থগিত করলেন মুফতি আমির হামজা

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা দেশজুড়ে নিজের সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। নিজের নিরাপত্তা সংকট ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসির মাহফিলের সকল সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসির মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।’

আরও পড়ুন, ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা

প্রসঙ্গত, বিকেলে মুফতি আমির হামজাকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম অসুস্থ হয়ে মারা যান। জেলার আমির মারা যাওয়ার পরপরই আমির হামজা এক ফেসবুক পোস্টে জানান, আমার অভিভাবকে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ এ কোন পরীক্ষা?

বিষয় : মাহফিল কুষ্টিয়া ওয়াজ তাফসির আমির হামজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নিরাপত্তা সংকটে সব ওয়াজ মাহফিল স্থগিত করলেন মুফতি আমির হামজা

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা দেশজুড়ে নিজের সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। নিজের নিরাপত্তা সংকট ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসির মাহফিলের সকল সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসির মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।’

আরও পড়ুন, ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা

প্রসঙ্গত, বিকেলে মুফতি আমির হামজাকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম অসুস্থ হয়ে মারা যান। জেলার আমির মারা যাওয়ার পরপরই আমির হামজা এক ফেসবুক পোস্টে জানান, আমার অভিভাবকে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ এ কোন পরীক্ষা?

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত