এআর রহমানের সম্প্রতি এক সাক্ষাৎকার নিয়ে চলছে বেশ আলোচনা। সেখানে অস্কারজয়ী সুরকার অভিযোগ করেন, গত আট বছরে তিনি বহু কাজ হারিয়েছেন। এর পেছনে বলিউডের অন্দরে থাকা কুসংস্কার ও ধর্মীয় বিভাজনকে দায়ী করেন তিনি। এআর রহমান বলেন, ‘গত আট বছরে ক্ষমতার পরিবর্তনের পর থেকে এসব ঘটছে। কারণ ক্ষমতা এখন এমন কিছু মানুষের হাতে, যারা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও এর একটি কারণ হতে পারে। তবে এগুলো কেউ সরাসরি আমার মুখের ওপর বলেনি।’
আরো পড়ুন , ফারিণের পোস্ট ভাইরাল
কারও নাম না নিলেও রহমানের মন্তব্যে রাজনৈতিক দল বিজেপির দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন অনেকেই। আর তাতেই ক্ষুব্ধ হয়েছেন বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত।এআর রহমানের অভিযোগের পর তাকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে উল্লেখ করেছেন কঙ্গনা। কাজ না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তিনি। কঙ্গনা লেখেন, ‘প্রিয় রহমানজি, আমি বিজেপিকে সমর্থন করি বলেই ইন্ডাস্ট্রিতে পক্ষপাতিত্ব ও বৈষম্যের শিকার হয়েছি। তবুও বলতে বাধ্য হচ্ছি, আপনার মতো পক্ষপাতদুষ্ট ও ঘৃণ্য মানুষ আমি খুব কমই দেখেছি।’ নিজের পরিচালিত সিনেমা ‘ইমার্জেন্সি’র প্রসঙ্গও টানেন কঙ্গনা।
বিষয় : ক্ষোভ সাক্ষাৎকার আলোচনা সাক্ষাৎকার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন