মণিরামপুর প্রেসক্লাব সভাপতির আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
যশোরের মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এসএম মজনুর রহমানের আশু রোগমুক্তি কামনায় এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মণিরামপুর প্রেসক্লাব। আরও পড়ুন, নারী ব্যবহার করে ব্ল্যাকমেইল: নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ জন আটকমাওলানা হযরত আলীর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মো. আব্বাস উদ্দিন, ‘প্রতিদিনের কণ্ঠ’-এর সম্পাদক ও প্রকাশক শাহিনুর রহমান পান্না, সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, শিক্ষক ফারুক আলম, অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, এসএম সিদ্দিক, অধ্যাপক হুসাইন নজরুল হক, সহকারী অধ্যাপক বাবুল আক্তার, আসাদুজ্জামান রয়েল, আব্দুল্লাহ আল মামুন সোহান,প্রতিদিনের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাকিম আল রাব্বি সাকিব আবুবকর সিদ্দিক, জাহাঙ্গীর আলম, আলীমুন হোসেন, অধ্যাপক এম আলাউদ্দিন, শফিয়ার রহমান, রিপন হোসেন সাজু, প্রভাষক সঞ্জয় দে, রাহাত আলী, মনোয়ার হোসেনসহ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।আরও পড়ুন, জিয়াউর রহমানের স্মৃতি বহনকারী খাল পুনঃখনন শুরু, সেচে ফিরবে প্রাণঅনুষ্ঠানে বক্তারা বলেন, এসএম মজনুর রহমান কেবল একজন সাংবাদিক নন, তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, সংগঠক ও সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। উল্লেখ্য, এসএম মজনুর রহমান দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার এবং দৈনিক সমকালের মণিরামপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত।আরও পড়ুন, তিন ক্যাটাগরিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিবে সরকার: কিশোরগঞ্জে সচিব মোঃ সাইদুর রহমান খানগত মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দোয়া মাহফিলে তাঁর দ্রুত সুস্থতা ও সুদীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন প্রিয় এই মানুষটিকে দ্রুত সুস্থ করে আবারও কর্মমুখর জীবনে ফিরিয়ে দেন।