দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০৯ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা গতকাল  (৭ মার্চ শনিবার) বিকালে রাজধানীর মতিঝিলস্থ স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এ বি এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক সামসুর রহমান শামসসহ  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিকতা এবং বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন, চন্দনাইশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মতবিনিময়কালে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত মর্যাদা রক্ষা এবং অধিকার আদায়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।  সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

বিষয় : সভা হোটেল মাহফিল রমজান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি’র ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা গতকাল  (৭ মার্চ শনিবার) বিকালে রাজধানীর মতিঝিলস্থ স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এ বি এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক সামসুর রহমান শামসসহ  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিকতা এবং বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন, চন্দনাইশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মতবিনিময়কালে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত মর্যাদা রক্ষা এবং অধিকার আদায়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।  সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুন, চন্দনাইশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত