দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ মার্চ ২০২৬

ফরিদপুরে এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার অনুষ্ঠিত

নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  (৭ মার্চ) বিকালে শহরের অম্বিকা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

এছাড়াও বক্তব্য দেন ফরিদপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ডা. ইলিয়াস মোল্লা, ফরিদপুর বিভাগীয় সম্পাদক নিজামুদ্দিন আহমেদ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা মো. বদরুদ্দিন, ফরিদপুর-২ আসনের খেলাফত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. আমজাদ হোসেন এবং সাবেক মন্ত্রী প্রয়াত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র মোহাম্মদ আলী আহসান তাসকির। 

আরো  পড়ুন , পুরান ঢাকার উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান ইশরাকের

অনুষ্ঠানটি পরিচালনা করেন এনসিপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা।সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বক্তারা অভিযোগ করেন, বিগত সরকার দেশের বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এবং বর্তমান পরিস্থিতিতেও সেই ধারা অব্যাহত রয়েছে।  দেশের প্রয়োজনীয় সংস্কারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। 

তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, যে স্বপ্ন বুকে নিয়ে ২০২৪ সালে তরুণরা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং শিক্ষা সংস্কার আইন দ্রুত প্রণয়ন করতে হবে। পাশাপাশি দেশের প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবি জানান বক্তারা।

বিষয় : এনসিপি মাহফিল ইফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ফরিদপুরে এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত