দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

ফতুল্লার দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১

ফতুল্লার দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও তার দুই সহযোগী

স্থানীয় সূত্র ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর গোদারাঘাট এলাকার স্বপন মিয়ার ছেলে মোঃ সাব্বির (৩৮) একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। 

সাব্বির দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে ফতুল্লা থানাসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার এসব অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ে এবং জনমনে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়, যা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ-এর একটি অভিযানিক দল গত ১৭ জানুয়ারি ২০২৬ ইং, বিকাল ৩টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকা থেকে অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্র একটি চাপাতি ও অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ডাকাত মোঃ সাব্বির (৩৮) এবং তার দুই সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন, জামালপুর নির্বাচনী আচরণ বিরোধী অবহিত কারণ আলোচনা সভা

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মোঃ সাব্বিরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : নারায়ণগঞ্জ ফতুল্লা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ফতুল্লার দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

স্থানীয় সূত্র ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর গোদারাঘাট এলাকার স্বপন মিয়ার ছেলে মোঃ সাব্বির (৩৮) একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। 

সাব্বির দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে ফতুল্লা থানাসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার এসব অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ে এবং জনমনে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়, যা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ-এর একটি অভিযানিক দল গত ১৭ জানুয়ারি ২০২৬ ইং, বিকাল ৩টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকা থেকে অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্র একটি চাপাতি ও অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ডাকাত মোঃ সাব্বির (৩৮) এবং তার দুই সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন, জামালপুর নির্বাচনী আচরণ বিরোধী অবহিত কারণ আলোচনা সভা

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মোঃ সাব্বিরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত