দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

জামালপুর নির্বাচনী আচরণ বিরোধী অবহিত কারণ আলোচনা সভা

নির্বাচনী আচরণ বিরোধী অবহিত কারণ আলোচনা সভা

জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারী) বিকেলে শহরের শহীদ সদ্য সাফওয়ান মিলনায়তনে জামালপুর সদর উপজেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।  

শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনে বিএনপি দলীয় প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।  

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মসিউর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সদর আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও শহীদ জিয়াউর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন, সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল ২ জনের মৃতদেহ

এ সময় বক্তারা বলেন, প্রতীক বরাদ্দের পর আগামী ২২ জানুয়ারী থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করতে হবে। প্রতিটি ইউনিয়নের সকল ওয়ার্ডে একযোগে মিছিল করতে হবে। নেতাকর্মীদের বিভিন্ন দলে ভাগ হয়ে নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। কোনভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। আলোচনা সভায় জামালপুর সদর আসনের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৩৪টি কেন্দ্র কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : কর্মসূচি সভা দোয়া জামালপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জামালপুর নির্বাচনী আচরণ বিরোধী অবহিত কারণ আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

জামালপুরে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারী) বিকেলে শহরের শহীদ সদ্য সাফওয়ান মিলনায়তনে জামালপুর সদর উপজেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।  

শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনে বিএনপি দলীয় প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।  

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মসিউর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সদর আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও শহীদ জিয়াউর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন, সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল ২ জনের মৃতদেহ

এ সময় বক্তারা বলেন, প্রতীক বরাদ্দের পর আগামী ২২ জানুয়ারী থেকে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করতে হবে। প্রতিটি ইউনিয়নের সকল ওয়ার্ডে একযোগে মিছিল করতে হবে। নেতাকর্মীদের বিভিন্ন দলে ভাগ হয়ে নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। কোনভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। আলোচনা সভায় জামালপুর সদর আসনের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৩৪টি কেন্দ্র কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত