দৈনিক সংবাদ দিগন্ত

ফতুল্লায় আবারও গ্যাস বিস্ফোরণ, দগ্ধ বাবা ও তিন ছেলে আতঙ্কে এলাকাবাসী

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও গ্যাস বিস্ফোরণের ঘটনায় বাবা ও তিন ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শিবু মার্কেটসংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন আব্দুল কাদের এবং তার তিন ছেলে—মেহেদী, সাকিব ও রাকিব। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয়রা গিয়ে দেখতে পান, বাসার দরজা-জানালা ভেঙে গেছে এবং ঘরের ভেতরে দগ্ধ অবস্থায় পড়ে আছেন পরিবারের সদস্যরা। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।আর পড়ুন ,গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ও বর্তমান ইউপি সদস্যসহ আহত ১৩ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ম্যাচ বা লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্টরা।বার্ন ইনস্টিটিউট জানিয়েছে, দগ্ধদের মধ্যে দুজনের শ্বাসনালীও পুড়ে গেছে এবং চারজনের অবস্থাই আশঙ্কাজনক।উল্লেখ্য, এর মাত্র একদিন আগেই ফতুল্লার ভূঁইগড় এলাকায় একই ধরনের আরেকটি গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরপর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

ফতুল্লায় আবারও গ্যাস বিস্ফোরণ, দগ্ধ বাবা ও তিন ছেলে আতঙ্কে এলাকাবাসী