দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নানের নির্দেশনায় এস.আই (নিঃ) আশীষ কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ গত ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানটি পরিচালিত হয় ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকার জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন চাষাড়া-টু-সাইনবোর্ড রোড মহাসড়কের পশ্চিম পাশে, মফিজুল ইসলাম নামক ব্যক্তির মোটরসাইকেল গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর। এ সময় ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মোঃ হৃদয় (২৫) বলে জানান। তার পিতার নাম ওমর হোসেন এবং মাতার নাম পারুল বেগম। তার স্থায়ী ঠিকানা সোনারগাঁও থানাধীন প্যাচাইন এলাকার কালাম মিয়ার বাড়ি এবং অস্থায়ী ঠিকানা বন্দর থানাধীন ইসলামবাগ মাইছপাড়া এলাকায় নাতু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে তিনি জানান।

আরও পড়ুন, অন্যায়ের মোকাবিলায় কঠোর অবস্থান নেবো : শামা ওবায়েদ

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৬৮ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৫০০ (পাঁচশত) গ্রাম। উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অপরাধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : গ্রেফতার ফতুল্লা গাঁজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নানের নির্দেশনায় এস.আই (নিঃ) আশীষ কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ গত ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানটি পরিচালিত হয় ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকার জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন চাষাড়া-টু-সাইনবোর্ড রোড মহাসড়কের পশ্চিম পাশে, মফিজুল ইসলাম নামক ব্যক্তির মোটরসাইকেল গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর। এ সময় ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মোঃ হৃদয় (২৫) বলে জানান। তার পিতার নাম ওমর হোসেন এবং মাতার নাম পারুল বেগম। তার স্থায়ী ঠিকানা সোনারগাঁও থানাধীন প্যাচাইন এলাকার কালাম মিয়ার বাড়ি এবং অস্থায়ী ঠিকানা বন্দর থানাধীন ইসলামবাগ মাইছপাড়া এলাকায় নাতু মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে তিনি জানান।

আরও পড়ুন, অন্যায়ের মোকাবিলায় কঠোর অবস্থান নেবো : শামা ওবায়েদ

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৬৮ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৫০০ (পাঁচশত) গ্রাম। উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অপরাধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত