দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

ফতুল্লায় রেজ্জাক বাহিনীর প্রধান ও ছেলে গ্রেফতার, ৫৩ রাউন্ড গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তার ছেলে মোঃ ওয়াসিম (২২)-কে গ্রেফতার করেছে পুলিশ। 

এসময় তাদের দখল থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার এসআই নন্দন চন্দ্র সরকার ও এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ইসদাইর এলাকার ৫২ বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লিখিত দুই আসামিকে আটক করা হয়।

আরও পড়ুন, ঈশ্বরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রাজ্জাকের বিরুদ্ধে ২টি হত্যা, ২টি অপহরণ, ২টি মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। অপরদিকে তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধে ১টি হত্যা, ২টি অপহরণ, ১টি অস্ত্র আইনে, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে।স্থানীয়দের অভিযোগ, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা নং-০৬, তারিখ ০২ এপ্রিল ২০২৬, ধারা ১৯(এফ), দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। 

আরও পড়ুন, পলাশবাড়ীতে পাটচাষীর মাঝে বিনামুল্যে পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : নারায়ণগঞ্জ গ্রেফতার ফতুল্লা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ফতুল্লায় রেজ্জাক বাহিনীর প্রধান ও ছেলে গ্রেফতার, ৫৩ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x