দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

গোপালগঞ্জে জমি বিক্রির টাকা না পেয়ে বাবা-মাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

গোপালগঞ্জে দুই ছেলে বাবা-মাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। অভিযুক্তরা হলেন রাসেল মোল্লা ও রানা মোল্লা। তারা ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির সন্তান। ভুক্তভোগী বাবা সত্তার মোল্লা জানান, জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে গত রবিবার (১১ জানুয়ারি) রাসেল ও রানা তাকে ও তার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে উঠানে কবর খুঁড়ে তাদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা প্রাণে রক্ষা পান।

প্রতিবেশীরা জানান, সত্তার মোল্লা ও আসমা বেগমের ছয় সন্তান রয়েছে। এর মধ্যে বড় ছেলে রাসেল ও মেঝো ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির লোভে বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, শুনতে পাই ছেলেরা উঠানে কবর খুঁড়ছে বাবা-মাকে তাজা মাটি দিবে। দ্রুত গিয়ে দেখি সত্যিই কবর খোঁড়া হয়েছে। মা আসমা বেগম বলেন, যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের খেতে দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমি বিক্রির টাকার জন্য তারা আমাদের মারধর করে জ্যান্ত কবর দিতে চেয়েছিল।

আরও পড়ুন, গাজীপুরে মাদরাসার টয়লেট থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

এ ঘটনায় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেন সত্তার মোল্লা। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেপ্তার করে। মুঠোফোনে যোগাযোগ করা হলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয় : গ্রেপ্তার গোপালগঞ্জ মারধর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গোপালগঞ্জে জমি বিক্রির টাকা না পেয়ে বাবা-মাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। অভিযুক্তরা হলেন রাসেল মোল্লা ও রানা মোল্লা। তারা ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির সন্তান। ভুক্তভোগী বাবা সত্তার মোল্লা জানান, জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে গত রবিবার (১১ জানুয়ারি) রাসেল ও রানা তাকে ও তার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে উঠানে কবর খুঁড়ে তাদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করা হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা প্রাণে রক্ষা পান।

প্রতিবেশীরা জানান, সত্তার মোল্লা ও আসমা বেগমের ছয় সন্তান রয়েছে। এর মধ্যে বড় ছেলে রাসেল ও মেঝো ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির লোভে বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, শুনতে পাই ছেলেরা উঠানে কবর খুঁড়ছে বাবা-মাকে তাজা মাটি দিবে। দ্রুত গিয়ে দেখি সত্যিই কবর খোঁড়া হয়েছে। মা আসমা বেগম বলেন, যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের খেতে দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমি বিক্রির টাকার জন্য তারা আমাদের মারধর করে জ্যান্ত কবর দিতে চেয়েছিল।

আরও পড়ুন, গাজীপুরে মাদরাসার টয়লেট থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

এ ঘটনায় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেন সত্তার মোল্লা। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেপ্তার করে। মুঠোফোনে যোগাযোগ করা হলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত