দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

গাজীপুরে মাদরাসার টয়লেট থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

১২ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় একটি মাদরাসার টয়লেট থেকে হাবিব উল্লাহ (১২) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।  নিহত হাবিব যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা হামিদুল ইসলামের ছেলে। সে বাইপাস এলাকার আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার ছাত্র ছিল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকার আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায় আবাসিক থেকে লেখাপড়া করতো হাবিব। বিকেলে মাদরাসায় পড়ার সময় সে টয়লেটে যায়। দীর্ঘ সময় হয়ে গেলেও সে বের না হওয়ায় শিক্ষকরা নিরাপত্তাকর্মীকে দিয়ে তাকে ডাকতে পাঠান। পরে টয়লেটের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করলেও সে কোনো সারাশব্দ করেনি।

আরও পড়ুন, পাথরঘাটায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় পতাকা মিছিল

একপর্যায়ে টয়লেটের দরজা ভেঙে ফেলা হয়। এসময় টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে তোয়ালে দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখা যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, টয়লেট থেকে মাদরাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : গাজীপুর লাশ শিক্ষার্থী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গাজীপুরে মাদরাসার টয়লেট থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় একটি মাদরাসার টয়লেট থেকে হাবিব উল্লাহ (১২) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।  নিহত হাবিব যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা হামিদুল ইসলামের ছেলে। সে বাইপাস এলাকার আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার ছাত্র ছিল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকার আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায় আবাসিক থেকে লেখাপড়া করতো হাবিব। বিকেলে মাদরাসায় পড়ার সময় সে টয়লেটে যায়। দীর্ঘ সময় হয়ে গেলেও সে বের না হওয়ায় শিক্ষকরা নিরাপত্তাকর্মীকে দিয়ে তাকে ডাকতে পাঠান। পরে টয়লেটের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করলেও সে কোনো সারাশব্দ করেনি।

আরও পড়ুন, পাথরঘাটায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় পতাকা মিছিল

একপর্যায়ে টয়লেটের দরজা ভেঙে ফেলা হয়। এসময় টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে তোয়ালে দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখা যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, টয়লেট থেকে মাদরাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত