ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া লাশটি দুই দিন আগে নিখোঁজ হওয়া সিএনজি চালক হোসেন মিয়ার হতে পারে। আরও পড়ুন, ঈদযাত্রায় যমুনা সেতুতে দীর্ঘ যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষবৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার জামাত শেষে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সরকারি হাসপাতালের অদূরে টি. আলী বাড়ী মোড় এলাকার একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।আরও পড়ুন, টোল আদায় ৩ কোটি ৮২ লাখ, তবু দুর্ভোগ কমেনি যাত্রীদেরপুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে দুই দিন আগে গণমাধ্যমে নিখোঁজ ব্যক্তির সন্ধান চেয়ে ফেইজবুক সহ এলাকায় মাইকিং করা হয় প্রকাশিত সংবাদে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের সিএনজি চালক হোসেন মিয়া (৪০) নিখোঁজ হওয়ার তথ্য উঠে আসে। স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া লাশটি তারই হতে পারে।আরও পড়ুন, সংবাদের প্রতিবাদঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে আসে। লাশের পরিচয় নিশ্চিত করতে পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। কসবা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, “লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।